বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গুতে এই বছর হাসপাতালে ভর্তি রোগী লাখের খুব কাছে

মোহাম্মদ খাইরুল আমিন 20 আগস্ট 2023, 07:50 বিকাল 495 বার পঠিত
ডেঙ্গুতে এই বছর হাসপাতালে ভর্তি রোগী লাখের খুব কাছে

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ১০ জন মারা গেছেন। এই ২৪ ঘণ্টায় আরো ২১৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ৯৯ হাজার ৯৯৪ জনে।

এক বছরের হিসেবে এর আগে ২০১৯ সালে সর্বাধিক ১ লাখ ১ হাজার ৩৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার মানে যে হারে রোজ নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন তাতে মনে হচ্ছে সোমবারই ২০১৯ সালের রেকর্ড ভাঙবে।

আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, রবিবার সকাল পর্যন্ত এই বছর মশাবাহিত রোগটিতে মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে রেকর্ড ৪৭৬ জন।

এদিনের নতুন রোগীদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ৭৮৫ জন। বা্কি ১৩৪৯ জন অন্যান্য জেলায় ভর্তি হয়েছেন। মারা যাওয়া ১০ জনের ছয়জন ঢাকার, বাকিরা বাইরের।