বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন 10 নভেম্বর 2022, 11:18 দুপুর 397 বার পঠিত
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জন মারা গেছেন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ১৮৭ জন।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ হাসপাতালে ভর্তি হয়েছে ৭৯৬ জন। এরমধ্যে ঢাকায় ৪৫৯ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৩৩৭ জন ভর্তি হয়েছে।

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩ হাজার ১৪৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৯১৫ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ১ হাজার ২২৯ জন রোগী।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে,এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৪৫ হাজার ৫৯৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৩০ হাজার ১৫৭ জন এবং ঢাকার বাইরে ১৫ হাজার ৪৪১ জন।

অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়েছেন ৪২ হাজার ২৬৭ জন। এর মধ্যে ঢাকায় ২৮ হাজার ১২৭ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ১৪ হাজার ১৪০ জন।