বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গু: একদিনে ১৬ মৃত্যু, ২৬০৮ নতুন রোগী হাসপাতালে 

মোহাম্মদ খাইরুল আমিন 03 সেপ্টেম্বর 2023, 07:31 বিকাল 264 বার পঠিত
ডেঙ্গু: একদিনে ১৬ মৃত্যু, ২৬০৮ নতুন রোগী হাসপাতালে 

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৬ জন মারা গেছেন। এই একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ হাজার ৬০৮ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৮৯২ জন এবং দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৭১৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এই সময়ে সারা দেশে মোট ২ হাজার ৩৭৯ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮৫৯ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতাল থেকে ১ হাজার ৫২০ জন ছাড়পত্র পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত একদিনে ডেঙ্গুতে মারা যাওয়া ১৬ জনের  মধ্যে আট জন ঢাকায় এবং আট জন ঢাকার বাইরে মারা গেছেন। 

চলতি ২০২৩ সালে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৬৩৪ জন মারা গেলেন। এর মধ্যে ঢাকায় মারা গেছেন ৪৬৪ জন, ঢাকার বাইরে ১৭০ জন। 

এই বছর এখন পর্যন্ত মোট মোট এক লাখ ৩০ হাজার ৩০৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৬০ হাজার ৪৮৪ জন, ঢাকার বাইরে ৬৯ হাজার ৮১৮ জন। 

২০২৩ সালে এ পর্যন্ত মোট ১ লাখ ২০ হাজার ৮২৩ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫৬ হাজার ৯২ জন, ঢাকার বাইরে ৬৪ হাজার ৭১৩ জন। 

বর্তমানে সারা দেশে মোট আট হাজার ৮৪৫ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। ঢাকায়‌ ভর্তি আছেন ৩ হাজার ৯২৮ জন, ঢাকার বাইরের হাসপাতালগুলোয় ৪ হাজার ৯১৭ জন।