ডেঙ্গু: এ মাসের ৯ দিনে আক্রান্ত ২০৯৫ জন
অনলাইন নিউজ পোর্টাল
•
10 আগস্ট 2021, 10:19 দুপুর
•
58 বার পঠিত
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ২১০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২৯ জন ঢাকার বাইরের এবং বাকিরা ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি মাসের নয় দিনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৯৫ জন। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট চার হাজার ৭৫৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের মধ্যে ১৯৯ জন ঢাকার বাইরে। জুলাই মাসে দুই হাজার ২৮৬ জন, জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।