বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম ৯ মাসের এক শিশুর মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন 15 অক্টোবর 2022, 05:37 বিকাল 334 বার পঠিত
ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম ৯ মাসের এক শিশুর মৃত্যু

আজ শনিবার (১৫ অক্টোবর) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো  হয় যে ,ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুসরাত নামে ৯ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে । এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।

এদিকে সিভিল সার্জন কার্যালয়ের জেলা কীটতত্ত্ববিদ এনতেজার ফেরদৌস বলেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হসপাতালে নয় মাসের এক শিশু ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে গত ১৩ অক্টোবর শিশুটি ভর্তি হয়েছিল।  

সর্বশেষ গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৮৩ জন। এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৪৫ জন।