বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু, হাসপাতালে ২৯৪৪

মোহাম্মদ খাইরুল আমিন 11 সেপ্টেম্বর 2023, 07:41 বিকাল 306 বার পঠিত
ডেঙ্গু: ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু, হাসপাতালে ২৯৪৪

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন। এই একদিনে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৯৪৪ জন ডেঙ্গু রোগী। 

গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানো ১১ জনকে নিয়ে এই বছর মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৭৪১ জন মারা গেলেন। গত একদিনে যারা মারা গেছেন তাদের সাতজন ঢাকার এবং চারজন ঢাকার বাইরের বাসিন্দা। 

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি থেকে জানা যায়, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৯৪৪ জন। এদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৬৭ জন। আর ঢাকার বাইরের বাসিন্দা ১ হাজার ৯৭৭ জন। 

চলতি ২০২৩ সালে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৫১ হাজার ২৭২ জন। এদের মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হন ৬৮ হাজার ২৬ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হন ৮৩ হাজার ২৪৩ জন। 

এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৭১৫ জন রোগী। এদের মধ্যে ৬৩ হাজার ২৯২ জন ঢাকার। আর ৭২ হাজার ৪২৪ জন ঢাকার বাইরের।