বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
অর্থনীতি

দাম কমলো চিনি ও সয়াবিন তেলের

অনলাইন নিউজ পোর্টাল ২৪ 13 আগস্ট 2023, 08:56 রাত 358 বার পঠিত
দাম কমলো চিনি ও সয়াবিন তেলের

প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৫ টাকা কমিয়ে ১৭৪ টাকা নির্ধারণ করেছে সরকার। এছাড়া চিনির দাম প্রতি কেজিতে ৫ টাকা কমিয়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (১৪ আগস্ট) থেকে কার্যকর হবে নতুন নির্ধারণ করা দাম।

রবিবার (১৩ আগস্ট) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ৫ টাকা কমিয়ে ১৫৪ টাকা এবং প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৫ টাকা কমিয়ে ১৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

অপরদিকে, বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন প্রতি কেজি চিনির দাম ৫ টাকা কমানোর ঘোষণা দিয়েছে। সোমবার (১৪ আগস্ট) থেকে নতুন এ দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, প্রতি কেজি পরিশোধিত খোলা চিনি ৫ টাকা কমিয়ে ১৩০ টাকা এবং প্রতি কেজি পরিশোধিত প্যাকেট চিনি ৫ টাকা কমিয়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হলো।