শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

চতুর্থ দফায় ভাসানচরে যাচ্ছেন আরও ২০১০ রোহিঙ্গা

অনলাইন নিউজ পোর্টাল 15 ফেব্রুয়ারি 2021, 10:40 দুপুর 164 বার পঠিত
চতুর্থ দফায় ভাসানচরে যাচ্ছেন আরও ২০১০ রোহিঙ্গা

চতুর্থ দফায় আরও ২ হাজার ১০ রোহিঙ্গা নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে যাচ্ছেন।

সোমবার সকালে চট্টগ্রাম বোট ক্লাব থেকে নৌবাহিনীর পাঁচটি জাহাজে তারা ভাসানচরে যাচ্ছেন।

নোয়াখালীর ভাসানচরে স্থানান্তরের উদ্দেশ্যে রোববারই কক্সবাজার থেকে চট্টগ্রাম পৌঁছান ওই রোহিঙ্গারা।

রোববার দুপুর সোয়া ১২টার দিকে উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে প্রথম দফায় ২২টি গাড়িতে এক হাজার ১৫২ জনকে চট্টগ্রামে পাঠানো হয়।

জানা যায়, চতুর্থ দফায় কক্সবাজারের উখিয়া ও টেকনাফের আশ্রয়শিবির থেকে ৩ হাজার ৬০০ জনের ভাসানচর যাওয়ার কথা আছে।

এর আগে তিন দফায় কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে ৬ হাজার ৬৮৮ জনকে ভাসানচরে স্থানান্তর করা হয়।

২০২০ সালের ৪ ও ২৯ ডিসেম্বর দুই দফায় তিন হাজার ৪৪৬ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়।

মিয়ানমার সেনাবাহিনীর হত্যা ও নির্যাতনের মুখে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় আট লাখের বেশি রোহিঙ্গা।

এরও আগে আসে আরও কয়েক লাখ। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয় শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১১ লাখ।