বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

চট্টগ্রামে ট্রাকচাপায় অটোর ৩ যাত্রী নিহত

অনলাইন নিউজ পোর্টাল 05 ফেব্রুয়ারি 2021, 11:24 দুপুর 211 বার পঠিত
চট্টগ্রামে ট্রাকচাপায় অটোর ৩ যাত্রী নিহত

চট্টগ্রামে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও  চারজন।

নগরীর বাকলিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা এএসআই আমির হোসেন দুর্ঘটনার সত্যতা যুগান্তরকে নিশ্চিত করেছেন।  

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।