বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

চট্টগ্রামে মৃত্যুশূন্য দিনে আক্রান্ত ২৩ জন

মোহাম্মদ খাইরুল আমিন 03 জানুয়ারী 2022, 10:32 দুপুর 228 বার পঠিত
চট্টগ্রামে মৃত্যুশূন্য দিনে আক্রান্ত ২৩ জন

দেশের সর্ববৃহৎ বিভাগ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৩ জন। এতে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ৬৮১ জনে। জেলায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে এক হাজার ৩৩২ জনের। সোমবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৪৬৭ জনের নমুনা পরীক্ষায় ২৩ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়।