বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ২৮ জন, মৃত্যু ২

অনলাইন নিউজ পোর্টাল 01 অক্টোবর 2021, 11:53 দুপুর 1,507 বার পঠিত
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ২৮ জন, মৃত্যু ২

আজ শুক্রবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন  সূত্র অনুযায়ী,   চট্টগ্রামে করোনায় একদিনে দুই জন নগর বাসিন্দা মৃত্যুবরণ করেছেন। এছাড়াও ২৪ ঘণ্টায় আটটি ল্যাবে নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ২৮ জনের। এ নিয়ে মোট আক্রান্ত ১ লাখ ১ হাজার ৭৫২ জন।

তবে এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৮টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৫৪৫টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২৬৫টি, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১টি, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৪৩৪টি, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬৭টি, আরটিআরএল ল্যাবে ৯টি এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৬৩টি নমুনা পরীক্ষা করা হয়।
 
  চট্টগ্রামের সিভিল সার্জন  জানিয়েছেন ,উপজেলার মধ্যে বোয়ালখালীতে ১ জন ও রাউজানে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। উপজেলায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৮৩ জনের। নগরে মৃত্যু হয়েছে ৭১৮ জনের। মোট মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৩০১ জন। এছাড়া নগরে ৭৩ হাজার ৬৯৪ জন এবং উপজেলায় ২৮ হাজার ৫৮ জন সহ মোট ১ লাখ ১ হাজার ৭৫২ জন করোনা আক্রান্ত হয়েছে।