বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ১৬ জনের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল 04 আগস্ট 2021, 11:05 দুপুর 188 বার পঠিত
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ১৬ জনের মৃত্যু

চট্টগ্রামে করোনা ভাইরাসের প্রবণতা বেড়েই চলেছে। চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার সকাল পর্যন্ত গত ১দিনে তাদের মৃত্যু হয়। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ছয়জন শহরের, অপর ১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এ নিয়ে চট্টগ্রামে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১০।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ১ হাজার ২৮৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার প্রায় ৩৫ শতাংশ। সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৮৬ হাজার ৪২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।