চট্টগ্রামে দোকান ও বসতঘরে ভয়াবহ আগুন
মোহাম্মদ খাইরুল আমিন
•
18 মে 2022, 03:06 দুপুর
•
220 বার পঠিত
চট্টগ্রাম ইপিজেড থানার কলসি দীঘির পাড় এলাকায় দোকান ও বসতঘরে ভয়াবহ আগুন লেগেছে। তবে জানা যায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
আজ বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ১১টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন লাগার কারণ তদন্ত শেষে জানা যাবে।