চট্টগ্রামে ৯২৭ জন নতুন আক্রান্ত, ৯ জনের মৃত্যু
অনলাইন নিউজ পোর্টাল
•
01 আগস্ট 2021, 09:57 সকাল
•
263 বার পঠিত
চট্টগ্রামে করোনা আক্রান্ত আরও ১১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছে আরো ৯২৭ জন। রোববার সকালে জেলা সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৯৭৩ জনে। মোট রোগী শনাক্তের সংখ্যা দাঁড়াল ৮২ হাজার ৮৮৬ জনে।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে তিন হাজার ১৯৩ জনের নমুনা পরীক্ষায় ৯২৭ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। আগের দিন শনিবার শনাক্তের সংখ্যা ছিল ৭৪২ এবং শুক্রবার ছিল ১৪৬৬। নতুন করে আক্রান্তের মধ্যে নগরীর ৫৩২ ও বিভিন্ন উপজেলার ৩৯৫ জন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৭৬ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৭৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১২৮ জন ও শেভরন হাসপাতাল ল্যাবে ৮৪ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।