চট্টগ্রামে ৫৫২ জন করোনা আক্রান্ত
অনলাইন নিউজ পোর্টাল
•
01 জুলাই 2021, 09:06 সকাল
•
229 বার পঠিত
দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৫৫২ জনের করোনা সংক্রম ধরা পড়েছে। ২০৬২ জনের নমুনা পরীক্ষা করে এ সংক্রমণ শনাক্ত হয়। শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার ২৬ শতাংশ। করোনায় আক্রান্ত আরো ৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানানো হয়।
নতুন আক্রান্তদের মধ্যে নগরীর বাসিন্দা ৩৯৬ জন । বিভিন্ন উপজেলার বাসিন্দা ১৫৬ জন। এ নিয়ে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা ৫৯ হাজার ৩১৬ জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৭০৬ জন। চট্টগ্রামে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে গত বছরের ৩ এপ্রিল।