বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

চরম ঝুঁকির মুখে জ্বালানি নিরাপত্তা

অনলাইন নিউজ পোর্টাল 13 অক্টোবর 2021, 08:41 সকাল 240 বার পঠিত
চরম ঝুঁকির মুখে জ্বালানি নিরাপত্তা

সমুদ্রসীমা নিয়ে বিরোধ নিষ্পত্তি ৭ বছর আগে হলেও সমুদ্রের সম্পদ আহরণে এখনো সাফল্য পায়নি বাংলাদেশ। সমুদ্র জয়ের পর তেল-গ্যাসসহ সাগরের খনিজসম্পদ সম্পর্কে ধারণা পেতে জরিপ চালাতে আন্তর্জাতিক দরপত্র কয়েকবার বাতিল হয় প্রভাবশালীদের চাপে। এখনো বঙ্গোপসাগরে জরিপ কাজ শুরু করতে পারেনি। অথচ ভারত ও মিয়ানমার তাদের সীমানায় গ্যাস আবিষ্কার করেছে। দেশে গ্যাসের মজুদ ফুরিয়ে আসছে। বিশ্ববাজারে এলএনজির দাম হু-হু করে বাড়ছে। এই খাতের বিভিন্ন প্রকল্প বছরের পর বছর আটকে থাকছে। তিতাস গ্যাসক্ষেত্রের উৎপাদন ধরে রাখতে ২০১৪ সালে সাতটি ওয়েলহেড কম্প্রেসর বসানোর উদ্যোগ নেয় বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি (বিজিএফসিএল)। এই প্রকল্প দ্রুত বাস্তবায়ন করার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশনা ৭ বছরেও বাস্তবায়ন করতে পারেনি।

জানতে চাইলে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম বলেন, জ্বালানি খাতে লুটেরাদের দাপট অনেক বেশি। এখানে ব্যক্তি বিশেষের প্রভাবে প্রকল্প বাতিল হয়, কোনোটা স্থবির হয়ে থাকে। সরকার শক্তভাবে সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে গতি আসবে না।

বিদেশি কোম্পানি সান্তোসকে ১২৯ কোটি টাকা দিয়েছে বাপেক্স
জ্বালানি খাতে লুটেরাদের দাপট অনেক বেশি হচ্ছে : অধ্যাপক এম শামসুল আলম
এলএনজি আমদানি নির্ভরতা অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে : অধ্যাপক ম. তামিম