বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

চিত্রা নদীতে শনিবার  এসএম সুলতান নৌকা বাইচ

মোহাম্মদ খাইরুল আমিন 20 অক্টোবর 2022, 09:02 সকাল 571 বার পঠিত
চিত্রা নদীতে শনিবার  এসএম সুলতান নৌকা বাইচ

নড়াইল জেলার চিত্রা নদীতে আগামী শনিবার  এসএম সুলতান নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় বিভিন্ন জেলার ছোট-বড় ২০ টি নৌকা অংশগ্রহণ করবে।

এ উপলক্ষে বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন- জেলা প্রশাসক ও এসএম সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান। 

তিনি জানান- শনিবার দুপুরে জেলার ছোট-বড় ২০ টি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন।