বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

চিকিৎসক বুলবুল হত্যা মামলায় ৩ জন গ্রেপ্তার

মোহাম্মদ খাইরুল আমিন 30 মার্চ 2022, 04:20 দুপুর 351 বার পঠিত
চিকিৎসক বুলবুল হত্যা মামলায় ৩ জন গ্রেপ্তার

রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় ছুরিকাঘাতে নিহত দন্ত চিকিৎসক আহমেদ মাহী বুলবুল হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ঢাকা মহানগর পুলিশ এক বার্তায় খবরটি জানিয়েছে।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে কিছু আলামত উদ্ধার করা হয়েছে। তবে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের কখন কোথা থেকে ধরা হয়েছে সে সম্পর্কে কিছু জানানো হয়নি। জানানো হয়নি তাদের পরিচয়ও। 

পরবর্তীতে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপ কমিশনার আ স ম মাহাতাব উদ্দিন।

প্রসঙ্গত, গত রবিবার ভোর সাড়ে ৫টার দিকে শেওড়াপাড়ায় মেট্রোরেল স্টেশনের কাছে ছিনতাইকারীদের ছুরির আঘাতে আহত হন ডা. বুলবুল। তার উরুতে ছুরি মারা হয়েছিল। পথচারীরা পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়। সেখান থেকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়।