চীন থেকে আজ আসছে সিনোফার্মের আরো ৫০ লাখ টিকা
অনলাইন নিউজ পোর্টাল
•
23 সেপ্টেম্বর 2021, 11:50 দুপুর
•
259 বার পঠিত
২২ সেপ্টেম্বর দিনগত রাত ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চীনের সিনোফার্মের আরো ৫০ লাখ ডোজ টিকা দেশে এসেছে।
আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এদিকে বিমানবন্দরে টিকাগুলো গ্রহণ করেন প্রধান স্বাস্থ্য বিষয়ক সমন্বয়ক ডা আবু জাহের।