বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

চার ট্রাক নকল কিট বাজেয়াপ্ত, রিমান্ডে ৯

অনলাইন নিউজ পোর্টাল 17 এপ্রিল 2021, 02:51 দুপুর 712 বার পঠিত
চার ট্রাক নকল কিট বাজেয়াপ্ত, রিমান্ডে ৯

করোনা শনাক্তের নকল কিট ও রি-এজেন্ট জালিয়াতির মাধ্যমে নতুন করে মেয়াদ বাড়িয়ে বিক্রির অভিযোগে গ্রেফতার তিন প্রতিষ্ঠানের নয়জনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 
শনিবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- বায়োল্যাব ইন্টারন্যাশনাল লিমিটেডের স্বত্ত্বাধিকারী মো. শামীম মোল্লা (৪০), ব্যবস্থাপক মো. শহীদুল আলম (৪২), প্রধান প্রকৌশলী আবদুল্লাহ আল বাকী ছাব্বির (২৪), অফিস সহকারী মো. জিয়াউর রহমান (৩৫), হিসাবরক্ষক মো. সুমন (৩৫), অফিস ক্লার্ক ও মার্কেটিং অফিসার জাহিদুল আমিন পুলক (২৭), সার্ভিস ইঞ্জিনিয়ার মো. সোহেল রানা (২৮), এক্সন টেকনোলজিস্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের এমডি মো. মাহমুদুল হাসান (৪০), হাইটেক হেলথ কেয়ার লিমিটেডের এমডি এস এম মোজফা কামাল (৪৮)।