বর্তমানে দেশে মাথাপিছু আয় দুই হাজার ডলার ছাড়িয়েছে
বর্তমানে দেশে মাথাপিছু আয় দুই হাজার ডলার ছাড়িয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। বৃহপতিবার বিকেলে সচিবালয়ে মন্ত্রীর নিজ কক্ষে জাপান ইন্টান্যাশনাল কো-অপারেশন এজেন্সি- জাইকা’র বাংলাদেশে নিযুক্ত প্রধান প্রতিনিধি হায়াকাওয়া ইউহো সৌজন্য সাক্ষাৎ করতে এলে এসব কথা বলেন তিনি।
সাক্ষাতের সময় হায়াকাওয়া ইউহো জাইকার সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগের অধীন বাংলাদেশে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশে অবকাঠামোর উন্নয়ন ও নতুন অবকাঠামো নির্মাণ, পর্যটনসহ সরকারি-বেসরকারি সব ক্ষেত্রে বিনিয়োগ বান্ধব পরিবেশ বিরাজ করছে। তাই জাপান সরকার ও জাপানের বেসরকারি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
বাংলাদেশ-জাপান দীর্ঘদিনের বন্ধন আগামীতে আরো সুদৃঢ় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তাজুল ইসলাম। এ সময় মন্ত্রীকে জানান জাইকা প্রতিনিধি বলেন, বাংলাদেশে জাপান সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে এবং দেশের সার্বিক পরিবেশ ইতিবাচক থাকায় বিনিয়োগে তার সরকার আগ্রহী।