বর্ষার প্রথম দিন আজ
অনলাইন নিউজ পোর্টাল
•
15 জুন 2021, 09:26 সকাল
•
700 বার পঠিত
আজ আষাঢ়ের প্রথম দিন। ভ্যাপসা গরমের পর বর্ষার প্রথম বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিলেছে নগরজীবনে। মঙ্গলবার ভোর থেকেই ঢাকায় শুরু হয়েছে বৃষ্টি।
আবহাওয়া অধিদপ্তর বলেছেন , এবার আষাঢ়ের প্রথম দিন দেশের বেশ কিছু জেলায় বৃষ্টি হবে।পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।