বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বৃষ্টি হলেই ডুবে ঢাকা

অনলাইন নিউজ পোর্টাল 23 জুন 2021, 08:30 সকাল 702 বার পঠিত
বৃষ্টি হলেই ডুবে ঢাকা

ভারী কিংবা হালকা বৃষ্টি বর্ষণেই রাজধানীর অলিতে গলিতে অথৈ পানি।  এ যেন এক চিরাচরিত রূপ।  নিয়ে বেশ ভোগান্তিতে রয়েছে রাজধানীবাসী। বৃষ্টি হলে অফিস যাওয়া বা বাইরে কোন কাজে যেতে ভোগান্তির সাথে অর্থ খরচও বেড়ে যাচ্ছে। গত সোমবারের এক ঘন্টার বৃষ্টিতেও অনেক এলাকা ডুবে যায়। এছাড়া জুন মাসের এক তারিখের পর থেকে বৃষ্টিতে রাস্তা ডুবে যাওয়া, নিচ তলার ঘরে পানি ঢুকে যাওয়া নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে নগরবাসীর।

গতকাল ২৫ মিলি মিটার বৃষ্টিতে ডুবে যায় রাজধানীর মূল সড়কসহ বেশিরভাগ এলাকার ওলি-গলির রাস্তা। যার যার বাড়ির সামনের রাস্তা, কিংবা গাড়ি, রিকশায় করে যাতায়াতের সময় ভোগান্তির চিত্র ছবি ও ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। মূল সড়কের পানি কয়েক ঘন্টা পর নেমে গেলেও এলাকাগুলোর অলি-গলি রাস্তার পানি কয়েকদিন ধরেই জমে থাকছে।
সরেজমিন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট থেকে দেখা যায়, পুরান ঢাকার বেশিরভাগ রাস্তা, যাত্রাবাড়ি, ডেমরা, যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে শনির আখড়ার দিকে নামার রাস্তা, ধানমন্ডি, ঝিগাতলা, মতিঝিল, মগবাজারের মধুবাগ, মালিবাগ, তুরাগ, উত্তরখান, দক্ষিণখান, আশকোনা, নদ্দাপাড়া, ডুমনি এলাকা হাটু থেকে কোমড় পানিতে প্লাবিত হয়েছে।