বরিশালের পাণ্ডব নদীতে সিমেন্টবোঝাই ট্রলারডুবি
মোহাম্মদ খাইরুল আমিন
•
29 জুলাই 2022, 11:08 দুপুর
•
247 বার পঠিত
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পাণ্ডব নদীতে এক দুর্ঘটনায় সিমেন্টবোঝাই একটি ট্রলার ডুবে গেছে। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে।
ট্রলারটি ডুবে গেলে এর লোকজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে একজন সামান্য আহত হন। তাকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন জানান, বরিশাল শহর এলাকার কারখানা থেকে ট্রলারটি এক হাজার বস্তা সিমেন্ট নিয়ে রওনা হয়। বৃহস্পতিবার রাত ৮টার পর সেটি বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নে আর্শেদের খেয়াঘাট এলাকায় পৌঁছায়। উল্টোদিক থেকে আসা একটি বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে সেখানে ট্রলারটির ধাক্কা লাগে। এতে ট্রলার ডুবে যায়।
পুলিশ অবশ্য বলতে পারেনি সিমেন্ট নিয়ে ট্রলারটি কোথায় যাচ্ছিল।