বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বরিশালের দুই পৌরসভায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে

অনলাইন নিউজ পোর্টাল 14 ফেব্রুয়ারি 2021, 10:35 দুপুর 208 বার পঠিত
বরিশালের দুই পৌরসভায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে

বরিশালের দুটি পৌরসভায় চলছে ভোটগ্রহণ। জেলার মুলাদী ও বানারিপাড়া পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট সাতজন।

রোববার সকাল ৮টা থেকেই ভোটকেন্দ্রগুলোতে দেখা গেছে ভোটারদের লাইন। মুলাদী পৌরসভায় ইভিএম ও বানারিপাড়ায় ব্যালটে ভোট অনুষ্ঠিত হচ্ছে। দুই পৌরসভাতেই রয়েছেন আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী।

ভোট শুরুর পর থেকে এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ নিয়ে অভিযোগ করেননি কোনো প্রার্থী। বিএনপির এজেন্টদেরও দেখা গেছে কেন্দ্রে।

মুলাদীতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দিদারুল আলম পৌর এলাকায় বিপুলসংখ্যক বহিরাগতের উপস্থিতির অভিযোগ করেছেন। তবে এখন পর্যন্ত দুই পৌরসভার কোথাও ভোটকেন্দ্রিক কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।