বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বরিশালে ডুবলো যাত্রীবাহী লঞ্চ

আবু তাহের মিসবাহ 15 জুন 2023, 04:01 দুপুর 394 বার পঠিত
বরিশালে ডুবলো যাত্রীবাহী লঞ্চ

বরিশালে ঝড়ের কবলে পড়ে এমভি ইনজাম নামে একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে গেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে 7 টায় কাজিরহাট থানাধীন পূর্ব ভংগাসংলগ্ন লতা নদীতে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত বা নিখোঁজের খবর পাওয়া যায়নি।

বিষয়টি জানিয়েছেন কাজীরহাট থানার ওসি জুবাইর আহমেদ।

তিনি বলেন, বৃহস্পতিবার সকালে লঞ্চটি হিজলার টেক থেকে ১৫ থেকে ২০ জন যাত্রী নিয়ে লতা ঘাটের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পরে সেখান থেকে বরিশালের দিকে যাওয়ার পথে ঝড় শুরু হয়। এবং লতা ঘাটে পৌঁছানোর পূর্বে হঠাৎ আবহাওয়া ঝড়ের রুপ  নিলে লঞ্চটিকে পূর্ব ভংগা সংলগ্ন নদীর চরে উঠিয়ে দেন চালক। এ সময় লঞ্চ থেকে নিরাপদে নেমে যান যাত্রীরা। কিছুক্ষণ পর ঝড় শুরু হলে এটি ডুবে যায়।

খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় পুলিশ। তবে সবাই লঞ্চ থেকে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বরিশাল নদী বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, বৃহস্পতিবার সকালে লঞ্চডুবির ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। লঞ্চটি থেকে যাত্রীরা নিরাপদে পাড়ে নেমেছেন। ঝড়ে লঞ্চটির পেছনের অংশ ডুবে গেছে।