বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বন্যার কারণে সিলেট ওসমানী বিমানবন্দর ৩ দিন বন্ধ ঘোষণা

মোহাম্মদ খাইরুল আমিন 18 জুন 2022, 10:38 দুপুর 407 বার পঠিত
বন্যার কারণে সিলেট ওসমানী বিমানবন্দর ৩ দিন বন্ধ ঘোষণা

বন্যা সিলেটের জন্য একের পর এক দুঃসংবাদ নিয়ে আসছে। বন্ধ হয়েছে তিন শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। স্থগিত হয়েছে এসএসসি পরীক্ষা।

 পাহাড়ি ঢলে উজান থেকে নেমে আসা সিলেটের সীমান্তবর্তী উপজেলাগুলো প্লাবিত হয়েছে। রানওয়েতে পানি প্রবেশ করায় এবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর তিনদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজুর রহমান জানান, সিলেটজুড়ে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় তিনদিনের জন্য বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। সার্বিক পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান গণমাধ্যমকে জানান, বন্যার পানিতে রাওয়ের অ্যাপ্রোচ লাইট ডুবে গেছে। এছাড়া পাওয়ার ক্যাবলগুলো পানির নিচে চলে গেছে। এ অবস্থায় ঝুঁকি এড়াতে শুক্রবার (১৭ জুন) বেলা ৩টার পর থেকে আগামী তিনদিনের জন্য বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।