বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে

মোহাম্মদ খাইরুল আমিন 28 সেপ্টেম্বর 2023, 03:33 দুপুর 380 বার পঠিত
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে

আগামী ২দিনের মধ্যে পূর্বমধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। আজও দেশের বিভিন্ন স্থানে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। 

আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝরি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময় বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। 

আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ মাইজদীকোর্টে ৩৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। 

এছাড়া সন্দ্বীপে ৩০, হাতিয়ায় ২৯, তাড়াশে ১১ ও চট্টগ্রামে ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। 

সারাদেশে আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৬ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস এবং আজ দেশের সর্বনি¤œ তাপমাত্রা সন্দ্বীপ ও মাইজদীকোর্টে ২৪ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। 

পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষ হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। 

ঢাকায় আজ পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।  

সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৪৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ৪৯ মিনিটে।