বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

বিশ্বজুড়ে শনাক্ত ও মৃত্যু কমেছে

মোহাম্মদ খাইরুল আমিন 23 মে 2022, 10:35 দুপুর 267 বার পঠিত
বিশ্বজুড়ে শনাক্ত ও মৃত্যু কমেছে

একদিনের ব্যবধানে বিশ্বে করোনাভাইরাসের শনাক্ত কমে গেছে প্রায় দুই লাখের মতো। এমনকি মৃত্যুও দুদদিনের ব্যবধানে প্রায় হাজার খানেক কমেছে। গত ৪৮ ঘণ্টায় আসলে বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির ভালো উন্নতি দেখা যাচ্ছে। অন্তত কোভিড-১৯ নিয়ে বিশ্বের পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য তাই বলছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৭৩ হাজার ৮৫৯ জনের। আর এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৭০ জনের। এটা রোববার থেকে সোমবারের হিসেব। এর আগের ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ৮২২ জন। আর সংক্রমিত হয়েছিলেন ৬ লাখ ৩ হাজার ৭১৯ জন। 

উত্তর কোরিয়া এখন করোনায় জড়িয়ে পড়া দেশ। রোজ তাদের দেশেই সংক্রমণের হার সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে। গত কয়েকদিন ধরে এই অবস্থার কোনো পরিবর্তন নেই। ব্যতিক্রম নয় গেল একদিনও। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমিত হওয়া দেশটিকে মোট শনাক্ত হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৯০ জন নতুন রোগী। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। দেশটিতে এখন পর্যন্ত করোনা ধরা পড়েছে হয়েছে ২৬ লাখ ৪৬ হাজার ৭৩০ জনের শরীরে। আর এই রোগে মারা গেছেন ৬৭ জন। 

শেষ ২৪ ঘণ্টায় বিশ্বের মধ্যে করোনায় সবচেয়ে বেশি মারা গেছে রাশিয়ায়। ৮০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৭১০ জনের। রাশিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৩ লাখ ৭৮ হাজার ৩৫০ জন। আর এই রোগ শনাক্ত হয়েছে ১ কোটি ৮২ লাখ
৯৩ হাজার ৪৫০ জনের। 

ওয়ার্ল্ডোমিটারসের পরসিংখ্যান অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত সবমিলে করোনা শনাক্ত হয়েছে ৫২ কোটি ৭৬ লাখ ৮৩ হাজার ৯৯১ জনের। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৩ লাখ ৩৩১ জন। আর করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪৯ কোটি ৭৮ লাখ ৩৭ হাজার ৬৫৫ জন।