বিশ্বেজুড়ে করোনায় কমেছে শনাক্ত-মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরো ৩৯৯ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে দুই শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৬৫ লাখ ৭১ হাজার ৪২১ জনে পৌঁছেছে।
তবে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৫ হাজার ৯৩২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ৪৯ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ৬২ কোটি ৯৯ লাখ ৩০ হাজার ৬৯৫ জনে দাঁড়িয়েছে।
করোনাভাইরাসের শুরু থেকে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে আজ সোমবার সকালের দিকে এসব তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে ফ্রান্সে। এ সময়ে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৯৭৩ জন। করোনা মহামারির শুরু থেকে এ দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৬২ লাখ ৫৮ হাজার ৬০৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৫৫ হাজার ৮১৬ জন মারা গেছেন।
অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১২ হাজার ৩৫৪ জন এবং মারা গেছেন ৯৪ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৩ লাখ ৪ হাজার ৫৫৪ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৮৮ হাজার ৯০১ জনের।