বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় আরো ৯৩৭ জনের মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন 21 সেপ্টেম্বর 2022, 10:11 দুপুর 465 বার পঠিত
বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় আরো ৯৩৭ জনের মৃত্যু

 বিশ্বজুড়ে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৯৩৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ৭০ হাজার ৭৫৩ জন।

আজ বুধবার সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এদিকে ,গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ৮১৬ এবং মারা গেছেন ৪৮ জন।

বিশ্বে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬১ কোটি ৭৯ লাখ ৩১ হাজার ৫৮ জন। মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৩৩ হাজার ৬ জনের।