বিশ্বে গত ২৪ ঘণ্টায় ৪১৯ জনের মৃত্যু
মোহাম্মদ খাইরুল আমিন
•
16 মে 2022, 10:52 দুপুর
•
364 বার পঠিত
বিশ্বে গত ২৪ ঘণ্টায় ৪১৯ জন মারা গেছেন। এ নিয়ে মোট করোনায় মৃত্যু দাঁড়ালো ৬২ লাখ ৮৮ হাজার ৩৭৯ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ১৫ হাজার ৩৩০ জনের। করোনা শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্ত রোগী পৌঁছেছে ৫২ কোটি ১১ লাখ ৯৬ হাজার ৯৯৫ জনে।
আজ সোমবার সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
গত একদিনে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাশিয়ায়। ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৯৯ জন। এ সময়ে দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৪ হাজার ৯৫৬ জন। এ নিয়ে দেশটিতে মোট ১ কোটি ৮২ লাখ ৬০ হাজার ৩৩৭ জন শনাক্ত এবং ৩ লাখ ৭৭ হাজার ৬৭০ জনের মৃত্যু হয়েছে।