বিমানবন্দরে হামলা: রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ৩০ নভেম্বর পর্যন্ত
সৌদি আরবের বিমানবন্দর ও বিভিন্ন স্থাপনায় ইয়েমেনের স্বশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার কারণে বন্ধ থাকা রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের সময় বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বুধবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান কর্তৃপক্ষ বলেছে, হামলাজনিত পরিস্থিতি এবং যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিতের সময় বহাল থাকবে।
তবে ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা এবং ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বঘোষিত সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে।
যাত্রীদের টিকিট ও ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে এয়ারলাইন্সটি।
এর আগে গত ৩ নভেম্বর রাতে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত রাখার ঘোষণা দিয়েছিল বিমান। ওই সময়ে বন্ধ থাকা দাম্মাম রুটে ৭ নভেম্বর থেকে ফ্লাইট চালুর কথাও১৮৬ ফ্লাইট বাতিল, ২৩ হাজার যাত্রীর ভোগান্তি
সৌদি আরবের বিভিন্ন শহরের বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলা মূলত গত অক্টোবর থেকে তীব্র আকার ধারণ করে। বিশেষ করে অক্টোবরের শুরুর দিকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের প্রাণঘাতী হামলা চালানো হয়। সেই থেকে গেল রোববার পর্যন্ত রিয়াদ রুটে ঢাকা থেকে ১৮৬টি ফ্লাইট বাতিল-স্থগিত হয়েছে।
এতে দুর্ভোগে পড়েছেন ২৩ হাজার ১৬১ জন যাত্রী।
শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্যানুযায়ী, ঢাকা থেকে এ পর্যন্ত ১০৯টি সরাসরি ফ্লাইট এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট বাতিল বা স্থগিত ঘোষণা করা হয়েছে।
বাতিল বা স্থগিত সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমানের ৫৫টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ২১টি এবং রিয়াদ এয়ারওয়েজের ২৩টি ফ্লাইট রয়েছে।বাতিল ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইন্ডিগো এয়ারলাইন্সের। ভারতীয় এই এয়ারলাইন্সের ৩০টি ফ্লাইট বাতিল হয়েছে।
এছাড়া ইমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, সালাম এয়ারের ৭টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৮টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট বাতিল হয়েছে। বলা হয়েছিল।