বিমানবন্দরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত
অনলাইন নিউজ পোর্টাল
•
18 জানুয়ারী 2021, 10:19 দুপুর
•
259 বার পঠিত
রাজধানীর বিমানবন্দরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। সোমবার (১৮ জানুয়ারি) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আকাশ ইকবাল (৩৩) ও স্ত্রী মায়া হাজারিকা (২৫)। তাদের বাড়ি দক্ষিণখান মোল্লারটেক।
বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউল আলম বাংলানিউজকে জানান, সকালে স্বামী-স্ত্রী মোটরসাইকেলে করে যাওয়ার সময় বিমানবন্দরের পদ্মা ওয়েল গেটের পাশে আজমেরি পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
তিনি আরও জানান, ঘাতক বাসটি জব্দ করা গেলেও এর চালক পালিয়ে গেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।