বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বিলাসবহুল ফ্ল্যাটে তরুনীর ঝুলন্ত মরদেহ

অনলাইন নিউজ পোর্টাল 27 এপ্রিল 2021, 08:56 সকাল 176 বার পঠিত
বিলাসবহুল ফ্ল্যাটে তরুনীর ঝুলন্ত মরদেহ

রাজধানীর গুলশানের একটি বিলাসবহুল ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়া নামের তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা করা হয়েছে।
গুলশান থানায় নিহতের বড় বোন নূসরাত জাহান বাদী হয়ে এ মামলাটি করেছেন। এতে দেশের একটি শীর্ষ শিল্পগ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) আসামি করা হয়েছে।

গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে সোমবার রাত ৩টার দিকে মামলার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

এর আগে, সোমবার সন্ধ্যায় গুলশান দুই নম্বর অ্যাভিনিউয়ের ১২০ নম্বর সড়কের ১৯ নম্বর প্লটের বি/৩ ফ্ল্যাট থেকে তরুণীর মরদেহটি উদ্ধার করা হয়। 

চলতি বছরের মার্চ মাসে এক লাখ টাকা মাসিক ভাড়ায় বিলাসবহুল ওই ফ্ল্যাটে ওঠেন মুনিয়া। তিনি ফ্ল্যাটে একাই থাকতেন। প্রাথমিকভাবে পুলিশের ধারনা, তিনি আত্মহত্যা করেছেন।