বিক্ষোভে হামলা-ভাঙচুর: দেশজুড়ে গ্রেফতার ৭২ জন
মোহাম্মদ খাইরুল আমিন
•
09 এপ্রিল 2025, 12:07 দুপুর
•
368 বার পঠিত
গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে চলমান বিক্ষোভ চলাকালে দেশের বিভিন্ন শহরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত মোট ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব ঘটনা নিয়ে মোট ১০টি মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে খুলনায় সবচেয়ে বেশি ৩৩ জন, সিলেটে ১৯ জন, চট্টগ্রামে ৫ জন, গাজীপুরে ৪ জন, নারায়ণগঞ্জে ৪ জন, কুমিল্লায় ৩ জন এবং কক্সবাজারে ৪ জন রয়েছেন।
বুধবার (৯ এপ্রিল) সকালে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।