বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বিএসএফের গুলিতে নিহত নিরপরাধ বাংলাদেশি যুবক

অনলাইন নিউজ পোর্টাল 27 অক্টোবর 2021, 05:18 বিকাল 259 বার পঠিত
বিএসএফের গুলিতে নিহত নিরপরাধ বাংলাদেশি যুবক

রাজশাহীর পবা উপজেলায় বিএসএফের গুলিতে মো. মিঠুন নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার সকালে ঐ উপজেলার চর মাঝাড়দিয়াড়ের হারু মণ্ডলপাড়াসংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। দুপুরে পুলিশ ঐ যুবকের লাশ উদ্ধার করে।
নিহত মো. মিঠুন ওই এলাকার মনজুর হোসেনের ছেলে। তিনি পেশায় কৃষক হলেও মোটরসাইকেলের রাইডার হিসেবে কাজ করতেন।

বিজিবির রাজশাহীর-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ জানান, সীমান্ত থেকে প্রায় ২০০ গজ অভ্যন্তরে মিঠুনের লাশ পাওয়া যায়। এ ঘটনায় পুলিশ আইনি ব্যবস্থা নিচ্ছে।