বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

অনলাইন নিউজ পোর্টাল 15 জুন 2020, 03:40 দুপুর 327 বার পঠিত
বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

নওগাঁর পোরশা নিতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছেন। সোমবার ভোরে উপজেলার নিতপুর সীমান্তের ২২৭ মেইন পিলারে ভারতের অভ্যন্তরে নিমতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

ভারতের ১৫৯ আগ্রাবাদ ক্যাম্পের বিএসএফ সদস্যরা ঘটনাটি ঘটিয়েছে বলে জানা গেছে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার রাতে বেশ কিছু ব্যবসায়ী গরু নিতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। ভোরে গরু নিয়ে আসার পথে আগ্রাবাদ ক্যাম্পের টহলরত বিএসএফ জোয়ানরা তাদের উপর গুলি ছোঁড়ে।