বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

বিএনপি নেতা ইশরাকের জামিন

মোহাম্মদ খাইরুল আমিন 12 এপ্রিল 2022, 02:35 দুপুর 1,135 বার পঠিত
বিএনপি নেতা ইশরাকের জামিন

বিএনপি নেতা ইশরাক হোসেনের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। তাই তার মুক্তিতে কোনো বাধা নেই বলে জানালেন তার আইনজীবি। 

আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে ইশরাকের জামিনের জন্য আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন মঞ্জুর করেন।

গত ৬ এপ্রিল মতিঝিলের শাপলা চত্বর এলাকা থেকে ইশরাককে গ্রেপ্তার করে পুলিশ। তখন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক দলের লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিচ্ছিলেন ইশরাক। পুলিশ জানায়, ২০২০ সালের ডিসেম্বরে গাড়িতে আগুন দিয় নাশকতা সৃষ্টির অভিযোগে একটি মামলার আসামি করা হয়েছিল ইশরাককে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

সেদিন গ্রেপ্তারের পরেই ইশরাককে আদালতে হাজির করা হয়। তার জামিন আবেদন নামঞ্জুর হয় এবং তাকে সেদিনই কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) তামান্না ফারহার আদালত।

ইশরাক বিএনপির প্রয়াত নেতা সাদেক হোসেন খোকার ছেলে। সাদেক হোসেন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র। ইশরাক ২০২০ সালে বিএনপির প্রার্থী হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে লড়েন। কিন্তু সেবার আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসের কাছে তিনি হেরে যান।