বিদ্যুৎ সাশ্রয়ে রাজশাহীতে সড়কবাতি নিভিয়ে রাখার পরিকল্পনা
মোহাম্মদ খাইরুল আমিন
•
31 জুলাই 2022, 10:41 দুপুর
•
225 বার পঠিত
এখন থেকে রাজশাহী শহরের সড়কগুলোতে প্রতি দুটি খুঁটির পর একটিতে আলো জ্বলবে বললেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
শুদু তাই নয় ,বাঁধের উপরে যেসব বাতি রয়েছে, সেগুলো রাত ১১টার পর বন্ধ হয়ে যাবে। এতে রাজশাহীতে তিন ভাগের দুই ভাগ বিদ্যুৎ সাশ্রয় হবে।
গত শনিবার রাতে নগরের তালাইমারী শহীদ মিনারসংলগ্ন বাদুড়তলা মোড়ে তালাইমারী-আলুপট্টি সড়কে বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মেয়র আরও বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে জ্বালানিসহ ডলারের সংকট দেখা দিয়েছে। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব বিষয়ে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন। এর অংশ হিসেবে আমরা বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম শুরু করেছি।