বিদ্যুৎ সাশ্রয়ে গণভবনে সব বাতি জ্বালাই না বললেন প্রধানমন্ত্রী
মোহাম্মদ খাইরুল আমিন
•
31 আগস্ট 2022, 09:20 সকাল
•
421 বার পঠিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন ,বিদ্যুৎ সাশ্রয়ে গণভবনের সব বাতি জ্বালানো হয় না।
গত (৩০ আগস্ট) রাতে স্পিকার ড. শিরিন শারমিনের সভাপতিত্বে জাতীয় সংসদে সাধারণ আলোচনায় দেওয়া বক্তব্যে তিনি এ কথা জানান।
শুধু তাই নয় ,তিনি আরও বলেন, ‘এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার চেয়ে এখন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অনেক কাজও আমরা করি। কাজেই সেভাবেই কিন্তু আমরা ব্যবস্থা নিচ্ছি। ’
শেখ হাসিনা বলেন, ‘আমাদের দেশের মানুষের কল্যাণটাই আমাদের কাছে সব থেকে বড়। মানুষের কষ্ট হলে সেটা অন্তত আমার মনে ব্যথা লাগে। ’
সকলের সহযোগিতা কামনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের সকলের সহযোগিতা চাই। খালি কতগুলো অসত্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। এটাই আমার কথা। ’