বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বইছে শৈত্যপ্রবাহ,সর্বনিম্ন তাপমাত্রা রাজারহাটে

মোহাম্মদ খাইরুল আমিন 28 জানুয়ারী 2022, 10:26 দুপুর 340 বার পঠিত
বইছে শৈত্যপ্রবাহ,সর্বনিম্ন তাপমাত্রা রাজারহাটে

আবহাওয়া অফিস জানিয়েছে ,রংপুর-রাজশাহী বিভাগসহ দেশের আরো বেশ কিছু স্থানের ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। এটি মাঝারি থেকে আরও বিস্তৃত হতে পারে। শুক্রবার সকালে এ তথ‌্য জানান হয়েছে।

 দিনাজপুরে সকালে তাপমাত্রা ছিল ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজারহাটে (কুড়িগ্রাম) ৬.৪ ডিগ্রি সেলসিয়াস। রংপুর-রাজশাহী বিভাগসহ দেশের আরো বেশ কিছু স্থানের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

আজ সকাল ৬ টায় দিনাজপুরে বাতাসের আদ্রতা ছিল ৯৩ শতাংশ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজারহাটে ৬.৪ ডিগ্রি সেলসিয়াস।গতকাল রাজারহাটে তাপমাত্রা ছিল ১৩.০ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া রংপুর ৮.২ সৈয়দপুরে ৭.৮ রাজারহাট ৬.৪ ডিমলায় ৮.৪ নওগাঁয় ৭.৩, চুয়াডাঙ্গায় ৯.০, রাজশাহীতে ৮.৫, শ্রীমঙ্গলে ৯.৬, তেঁতুলিয়ায় ৭.৩, দিনাজপুরে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস।