বহির্বিশ্ব থেকে ভ্যাকসিন সংগ্রহের চেষ্টা চলছে: কাদের
অনলাইন নিউজ পোর্টাল
•
08 জুন 2021, 02:43 দুপুর
•
768 বার পঠিত
দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিনের কোনো সংকট সৃষ্টি হবে না বলে জানিয়ে সেতুমন্ত্রী ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিভিন্ন দেশ থেকে ভ্যাকসিন সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।
আজ মঙ্গলবার (০৮ জুন) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সরাসরি অংশ নিয়ে একথা বলেন ।
তিনি আরও বলেন, ভ্যাকসিন সংকট ও করোনা সচেতনতা নিয়ে বিএনপি সমালোচনা করলেও সরকার করোনা সংকট থেকে উত্তরণে যথাযথ উদ্যোগ নিয়েছে। বিএনপি সরকারের ভালো উদ্যোগের প্রশংসা না করে, অকারণে সমালোচনা করছে। কিন্তু এ দুঃসময়ে তারা জনগণের পাশে নেই।