শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বেড়েই চলছে বন্যার পানি

অনলাইন নিউজ পোর্টাল 28 আগস্ট 2021, 11:25 দুপুর 265 বার পঠিত
বেড়েই চলছে বন্যার পানি

প্রধান নদ-নদীসমূহের পানি বেড়েই চলেছে। উত্তাল শাখা-প্রশাখা, উপনদী, মোহনা। উজানে ভারত থেকে ঢলের তোড় বৃদ্ধি পাচ্ছে। উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টিপাতের ফলে ঢল-বানের পানি গড়াচ্ছে ভাটিতে বাংলাদেশের দিকে। উজানে সব বাঁধ-ব্যারেজ খুলে ভারত পানি ছেড়ে দেয়ায় ঢল আরও তীব্র আকারে ধেয়ে আসছে। পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র ইতোমধ্যে প্রধান নদ-নদীসমূহের অববাহিকাভিত্তিক বন্যা পূর্বাভাস প্রতিবেদনে জানায়, আবহাওয়ার সাম্প্রতিক পূর্বাভাস ও প্রবণতা অনুযায়ী আগামী দুই সপ্তাহে উজানের নদ-নদী অববাহিকাসমূহের অনেক স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তাছাড়া মৌসুমী বায়ুর প্রভাবে দেশের অভ্যন্তরেও নদ-নদী অববাহিকা এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হচ্ছে। এতে করে একযোগে উত্তাল প্রধান নদ-নদী এবং এর সাথে যুক্ত শাখানদী, খালগুলো। বিপদসীমার ঊর্ধ্বে রয়েছে প্রধান নদ-নদীসমূহ। এরফলে দেশের অনেক জায়গায় বন্যার আরও অবনতি হচ্ছে। দিন দিন বিস্তার ঘটছে বন্যা ও নদীভাঙনের।