বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বেপরোয়া ট্রাক কেড়ে নিল কিশোরের প্রাণ

অনলাইন নিউজ পোর্টাল 13 ডিসেম্বর 2020, 06:56 বিকাল 215 বার পঠিত
বেপরোয়া ট্রাক কেড়ে নিল কিশোরের প্রাণ

নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া ট্রাকচাপায় ইয়াছিন আরাফাত সোহাগ নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরো দুজন আহত হয়েছেন।

রোববার দুপুরে নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কের কালিকাপুর ইমদাদিয়া মাদরাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ উপজেলার জিরতলী ইউনিয়নের উত্তর জিরতলী গ্রামের কাবিল মিয়ার বাড়ির সেলিম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুরে রাস্তা পার হচ্ছিলেন সোহাগ। এ সময় লক্ষ্মীপুরগামী একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সোহাগ নিহত হন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে চালকসহ দুজন আহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি উদ্ধার করেন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি জোবায়েরুল হক জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।