বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
প্রযুক্তি

বছরের প্রথম পূর্ণ চন্দ্রগ্রহণ আজ

মোহাম্মদ খাইরুল আমিন 16 মে 2022, 08:30 সকাল 394 বার পঠিত
বছরের প্রথম পূর্ণ চন্দ্রগ্রহণ আজ

আজ সোমবার (১৬ মে) বছরের প্রথম পূর্ণ চন্দ্রগ্রহণ হবে। জানা যায় বাংলাদেশ সময় সকাল ৯টা ২৯ মিনিট থেকে ১০টা ৫৩ মিনিট পর্যন্ত এ চন্দ্রগ্রহণ চলবে।

তবে জানা যায় এ চন্দ্রগ্রহণ বাংলাদেশে দৃশ্যমান হবার সম্ভাবনা নেই। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর সূত্রে এ তথ্য জানা গেছে।

এ চন্দ্রগ্রহণ দক্ষিণ-পশ্চিম ইউরোপ, দক্ষিণ-পশ্চিম এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকার বেশিরভাগ অংশ, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক এবং অ্যান্টার্কটিকাসহ বেশ কয়েকটি অঞ্চলে দেখা যাবে।

পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়লে তা চন্দ্রগ্রহণ হিসেবে পরিচিত। 
 
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, দিনের বেলায় এই চন্দ্রগ্রহণ হওয়ায় বাংলাদেশে তা দেখা যাবে না। তবে সৌরজাগতিক এ ঘটনা সবার জন্য শিক্ষণীয় বলেও উল্লেখ করেন তিনি।