বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বাস্থ্য অধিদফতরের ৭ কর্মকর্তাকে বদলি

অনলাইন নিউজ পোর্টাল 05 অক্টোবর 2020, 03:31 দুপুর 244 বার পঠিত
বাস্থ্য অধিদফতরের ৭ কর্মকর্তাকে বদলি

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের পিএসসহ অধিদফতরে কর্মরত সাত কর্মকর্তা-কর্মচারীকে বদলি ও পদায়ন করা হয়েছে। সম্প্রতি তাদের বদলি ও পদায়ন করা হয়েছে।

এর মধ্যে স্বাস্থ্য মহাপরিচালকের (ডিজি) ব্যক্তিগত সহকারী (মূলপদ প্রশাসনিক কর্মকর্তা) মো. শাহজাহান ফকির। তাকে জাতীয় নাক কান ও গলা ইনস্টিটিউটের প্রশাসনিক কর্মকর্তা শূন্যপদে বদলি ও পদায়ন করা হয়। আর অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালকের (প্রশাসন) ব্যক্তিগত সহকারী মো. আজিজুল হক (মূলপদ প্রশাসনিক কর্মকর্তা)। তাকে তার অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়। তিনি মূল পদে কাজ করবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়।

জনস্বাস্থ্য ইনস্টিটিউটের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ। তাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা পদে বদলি ও পদায়ন করা হয়েছে।

অধিদফতরের পরিচালক অর্থের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ আব্দুল মান্নানকে স্বাস্থ্য মহাপরিচালকের ব্যক্তিগত সহকারী হিসেবে পদায়ন করা হয়।

অধিদফতরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর কৃষ্ণ কুন্ডুকে অতিরিক্ত মহাপরিচালক প্রশাসনের ব্যক্তিগত সহকারী হিসেবে পদায়ন করা হয়।

পরিচালক প্রশাসনের ব্যক্তিগত সহকারী (মূল পদ স্টেনোটাইপিস্ট) মো. আব্দুল মজিদ চৌধুরীকে পদায়ন করা হয়েছে পরিচালক পরিকল্পনা ও গবেষণার ব্যক্তিগত সহকারী হিসেবে।