শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বাস চালকদের প্রতিযোগিতায় প্রাণ হারালেন ৬ পথচারী

অনলাইন নিউজ পোর্টাল 16 অক্টোবর 2021, 06:42 বিকাল 231 বার পঠিত
বাস চালকদের প্রতিযোগিতায় প্রাণ হারালেন ৬ পথচারী

ময়মনসিংহের ত্রিশালে দুই বাসের প্রতিযোগিতায় দাড়িয়ে থাকা পাথরবাহী ট্রাকে বাসের ধাক্কায় ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০। নিহতদের মধ্যে এক নারী, দুই শিশু ও ৩ জন পুরুষ রয়েছে।

শনিবার (১৬ অক্টোবর) বেলা সোয়া ৩ টার দিকে উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের তেলেরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
খবরের সত্যতা নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ওসি মাঈন উদ্দিন। তিনি জানান, ত্রিশালের চেলের ঘাট এলাকায় একটি পাথরবাহী ড্রাম ট্রাক চাকা বিকল হয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে শেরপুরগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতেই এ দুর্ঘটনা ঘটে।