বাড়তে পারে দিনের তাপমাত্রা
অনলাইন নিউজ পোর্টাল
•
30 অক্টোবর 2021, 10:01 দুপুর
•
251 বার পঠিত
আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থায় বলা রয়েছে, এ সময়ের শেষের দিকে তাপমাত্রা কমতে পারে।
গত শুক্রবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে শ্রীলংকা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।