বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বাড়ছে সংক্রমণ, একদিনে শনাক্ত ২৯১৬

মোহাম্মদ খাইরুল আমিন 12 জানুয়ারী 2022, 06:44 বিকাল 406 বার পঠিত
বাড়ছে সংক্রমণ, একদিনে শনাক্ত ২৯১৬

দেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছে ২ হাজার ৯১৬ জন।নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ৯১৬ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ এক হাজার ৩০৫ জন।

বুধবার (১২ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন মৃত্যু নিয়ে দেশে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১১১ জনে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ১ হাজার ৩০৫ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে ২৪ হাজার ৭০৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৪ হাজার ৯৬৪ জনের নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১ দশমিক ৬৮ শতাংশ। এছাড়া গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫১ হাজার ৬৫৩ জন।                       

আগের দিন মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছিল। করোনা শনাক্ত হয়েছিল ২ হাজার ৪৫৮ জনের শরীরে।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।